কুমিল্লা ফটো সাংবাদিক ফোরামের ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা ফটো সাংবাদিক ফোরামের ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে নগরীর মুন্সেফবাড়ী মহানগর আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে সীমিত আকারে পালিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার। সংগঠনের সংসদগণ সদস্য হাজী আ ক ম বাহাউদ্দিন বাহারকে শুভেচ্ছা জানান।

কেককাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা ফটো সাংবাদিক ফোরামের সভাপতি ওমর ফারুকী তাপস, সাধারণ সম্পাদক আশিকুর রহমান, সহ-সভাপতি মনির হোসেন, সাধারণ সম্পাদক আশিকুর রহমান, সহ-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, কোষাধ্যক্ষ জুয়েল খন্দকার, প্রচার ও প্রকাশনা সম্পাদক অমিত মজুমদার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শাহ ইমরান, কার্যনির্বাহী সদস্য দেলোয়ার হোসেন জাকির, মাইনুল হক স্বপন, সোহরাব সুমন, জসিম উদ্দিন, সাধারণ সদস্য ম্যাক রানা, রবিউল হোসেন প্রমুখ।
এছাড়া এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তরিকুল ইসলাম জুয়েল, কুমিল্লা আদর্শ সদর উপজেলার আমড়াতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক, আওয়ামী লীগ নেতা খোরশেদ আলম৷
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি ওমর ফারুকী তাপস বলেন, করোনাকালীণ এই সময়ে সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকীটি সীমিত আকারে কেক কেটে পালন করা হলেও পরে সময় সুযোগ মতো সকলকে নিয়ে বৃৃৃৃৃহৎ আকারে অনুষ্ঠান করা হবে। সীমিত আকারে হলেও অনুষ্ঠানটি আয়োজন করার জন্যে সংগঠনের সাধারণ সম্পাদক আশিকুর রহমানকে ধণ্যবাদ জানান তিনি।









