শেখ হাসিনার সরকার দেশের মানুষের জীবন যাত্রার মান উন্নয়নে কাজ করে যাচ্ছেন: এড. টুটুল
নিজস্ব প্রতিবেদক: আদর্শ সদর উপজেলা চেয়ারম্যান এডভোকেট মো. আমিনুল ইসলাম টুটুল বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দেশের মানুষের জীবন যাত্রার মান উন্নয়নে কাজ করে যাচ্ছেন। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসে সকল পেশার ক্ষতিগ্রস্থ মানুষকে তিনি প্রনোদনা প্রদান করেছেন। দরিদ্র জনগোষ্টির ভাগ্যেন্নয়নে বিভিন্ন প্রকার ভাতা,প্রশিক্ষন,কর্মসংস্থান সৃষ্টিসহ নানামূখী কর্মসূচি গ্রহণ করেছেন। শেখ হাসিনার উপর আস্থা রাখতে হবে। শেখ হাসিনার নেতৃত্বেই বাংলাদেশ ২০৩০ সালে দরিদ্রমুক্ত হবে ইনশাআল্লাহ।
বুধবার (২ সেপ্টেম্বর) বিকালে আদর্শ সদর উপজেলার দূর্গাপুর(উত্তর) ইউনিয়নের আড়াইওড়া এলাকায় গ্রামীন উন্নয়ন সংস্থা (জিইউএস) উদ্যেগে নভেল করোনা ভাইরাসে ( কোভিড-১৯) এ ক্ষতিগ্রস্থ নিম্ম আয়ের পেশাজীবি,কৃষক ও ক্ষুদ্র ব্যাবসায়ীদের মাঝে স্বল্প সুদে ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান এডভোকেট মো. আমিনুল ইসলাম টুটুল এসব কথা বলেন।
গ্রামীন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ও সিইও সোলতান মোহাম্মদ ইউসুছ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান তারিকুর রহমান জুয়েল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ ছায়েফ উদ্দিন, দূর্গাপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ।
স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিসেস শামছুন্নাহার। এছাড়া অনুষ্ঠানে সাংবাদিক ওমর ফারুকী তাপস, স্থানীয় ইউপি সদস্য আসলাম খান সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনকুশন ডিপার্টমেন্ট কর্তৃক পূন:অর্থায়ন স্কিম ২০২০ এর আওতায় মার্কেন্টাইল ব্যাংক কুমিল্লা শাখার অর্থায়নে স্বল্প সুদে এ ঋণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে ২৬ জন প্রান্তিক জনগোষ্টির বিভিন্ন পেশার মানুষের মাঝে ১১ লাখ টাকা ঋণ বিতরণ করা হয়।










