বাখরাবাদের পপুলার ম্যানশনে শ্যামল ছায়া রেস্টুরেন্টের উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা আদর্শ সদর উপজেলার ৬নং জগন্নাথপুর ইউনিয়নের ট্রাংক রোড, বাখরাবাদ চৌমুহনী পপুলার ম্যানশনের ২য় তলায় আল-মদিনা বেকারীর অঙ্গ প্রতিষ্ঠানের শ্যামল ছায়া রেস্টুরেন্টের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে৷

আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকালে ফিতা কেটে রেস্টুরেন্টির শুভ উদ্বোধন করেন কুমিল্লা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক আবদুল্লাহ আল মাহমুদ সহিদ এবং ৬নং জগন্নাথপুর ইউনিয়নের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ মামুনুর রশিদ মামুন৷

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক আবুল কাদের, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর মোতালেব লিটন, ৬নং জগন্নাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম, ২৬নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আবদুল ছাত্তার ও ২৬নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের আহ্বায়ক মোজাম্মেল হক মজুমদার বুলুসহ অন্যান্য নেতৃবৃন্দ৷










