কুমিল্লা মহানগর যুবলীগ নেতা শাহ আলম’র মায়ের দাফন সম্পন্ন
মাইনুল হক: কুমিল্লা মহানগর আওয়ামী যুবলীগের সদস্য কাজী শামছুল আলম (শাহাআলম) এর গর্ভধারিণী মা রোজ বেগম (৮৫) আজ মঙ্গলবার ভোর ৬টা ৪৫ মিনিটের সময় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃস্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)৷
মরহুমার জানাজার নামাজ বাদ আছর নগরীর মুন্সেফবাড়ী জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
জানাজার নামাজে অংশ গ্রহণ করে বক্তব্য রাখেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার৷ তিনি মরহুমার আত্মার শান্তির মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান৷
জানাজার নামাজে অংশ গ্রহণ করেন কুমিল্লা মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবদুল্লাহ আল মাহমুদ সহিদ ও এলাকাবাসী সহ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ৷
জানাজার নামাজ শেষে কুমিল্লা টমছমব্রীজ কেন্দ্রীয় গোরস্থানে মরহুমার দাফন সম্পন্ন করা হয়৷









