কনকাপৈত ইউনিয়নে শোক দিবস পালিত
চৌদ্দগ্রাম প্রতিনিধি: সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কনকাপৈত ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠন কতৃক আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়৷
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কনকাপৈত ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান জাফর ইকবাল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা ওলামালীগের সাধারন সম্পাদক হাফেজ বিল্লাল পাটোয়ারী, চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী মহিলালীগের সভাপতি ও কনকাপৈত ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য ফয়েজুন্নেছা, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহ আলম পাটোয়ারী, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়ালী উল্লাহ মাষ্টার, যুন্ম- সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন মেম্বার, সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন (মুকুল), আওয়ামী লীগ নেতা এবিএম জাফর আহম্মদ (মানিক), চৌদ্দগ্রাম উপজেলা যুবলীগের আহবায়ক সদস্য জিয়াউল হক (জিয়া), কনকাপৈত ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক ইসমাইল হোসেন (শাহিন), সাংগঠনিক সম্পাদক ও ১নং প্যানেল চেয়ারম্যান মোঃ হোসেন (ভুট্টু), সহ- সভাপতি ও ২নং প্যানেল চেয়ারম্যান সোহেল আলম মজুমদার, সাংগঠনিক সম্পাদক ও ৯নং ওয়ার্ডের মেম্বার ফারুক, কনকাপৈত ইউনিয়ন ছাত্রলীগের সংগ্রামী সভাপতি আবদুল্লাহ আল( ফরিদ), সাধারণ সম্পাদক ইসমাই হোসেন ( শাকিল) স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নজরুল ইসলাম মজুমদার সহ কনকাপৈত ইউনিয়নের আওয়মীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।









