জাতীয় শোক দিবসে শতাধিক স্পটে ইঞ্জিনিয়ার আব্দুস সবুরের খাবার বিতরণ
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আ’লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুরের নেতৃত্বে দাউদকান্দি ও মেঘনা উপজেলার শতাধিক স্পটে গরীদের মাঝে খাবার বিতরণ করেন। স্বেচ্ছাসেবকলীগের আয়োজনে দাউদকান্দি পৌরসদরে, সুন্দুলপুর বারপাড়া ইউনিয়নের আয়োজনে বারপাড়ায়, জেলা পরিষদ সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান পারুল আক্তার এর আয়োজনে গৌরীপুর বাজারে, বশিরুল আলম মিয়াজীর সহযোগিতায় দৌলতপুর ইউনিয়নে এবং মেঘনার লুটেরচর ইউনিয়নে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার আব্দুস সবুর।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ভিসি আব্দুল মান্নান জয়, দাউদকান্দি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইঞ্জিঃ মহিউদ্দিন শিকদার, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ শাহজালাল, ভিপি সালাউদ্দিন রিপন, সাংগঠনিক সম্পাদক জাকির নেওয়াজ সোহেল, আসলাম মিয়াজী, জিএস সুমন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক শাজাহান খন্দকার প্রমূখ।
এছাড়া দাউদকান্দির বর্ষিয়ান আওয়ামীলীগ নেতা মরহুম হাসান জামিল সাত্তারের ছেলে আ’লীগ নেতা ব্যারিষ্টার নাইম হাসান দাউদকান্দির তুজারভাঙ্গা, চররায়পুর, নৈয়ার বাজারে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।









