দাউদকান্দি ও মেঘনায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত
দাউদকান্দি প্রতিনিধি: কুমিল্লার দাউদকান্দি ও মেঘনা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন , আওয়ামীলীগ ও সহযোগি সংগঠন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পৃথক কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করেন।
কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন, কালোব্যাজ ধারন, দলীয় পতাকা উত্তোলন, র্যালি, বঙ্গবন্ধুর জীবন ভিত্তিক আলোচনা সভা, মিলাদ মাহফিল, বঙ্গবন্ধুর জীবনীর উপর রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া দুটি উপজেলার ২৪টি ইউনিয়নের দেড় শতাধিক স্থানে গরীবদের মাঝে খিচুরি বিতরন করেন আওয়ামীলীগ ও অঙ্গসংগঠন।
শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টায় দাউদকান্দি উপজেলা সদরে এবং বেলা সাড়ে ১১টায় মেঘনা উপজেলা সদরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মেজর জেনারেল(অবঃ) সুবিদ আলী ভূইয়া এমপি।
পরে মেঘনা উপজেলা পরিষদের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।
উপস্থিত ছিলেন মেঘন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব সাইফুল্লাহ মিয়া রতন শিকদার।









