কুমিল্লা নগরীর মুরাদপুর কবরস্থান সংস্কার করবে জেলা পরিষদ
মাইনুল হক: কুমিল্লা মহানগরীর ১৪নং ওয়ার্ডের দ্বিতীয় মুরাদপুর কবরস্থান সংস্কার করা হবে। শুক্রবার (১৪ আগস্ট) সকালে কবরস্থান পরিদর্শন শেষে কুমিল্লা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবদুল্লাহ আল মাহমুদ সহিদ এই মন্তব্য করেন। এলাকাবাসী কবরস্থানের দুরবস্থা আব্দুল্লাহ আল মাহমুদ সহিদকে কে জানানোর পর তিনি পরিদর্শন করেন এবং জেলা পরিষদের অর্থায়নে সংস্কারের উদ্যোগ গ্রহণের কথা জানান।
কুমিল্লা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবদুল্লাহ আল মাহমুদ সহিদ এলাকাবাসী, জেলা পরিষদের কর্মকর্তা সহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ কে নিয়ে কবরস্থান এলাকা ঘুরে দেখেন।

পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সদস্য মুরাদপুর কবরস্থান কমিটির সভাপতি জাহাঙ্গীর হোসেন, ১৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মুরাদপুর কবরস্থান কমিটির সাধারন সম্পাদক আবদুল হামিদ মাসুক, ১৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ হোসেন মিনু, ১৪নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন, কুমিল্লা জেলা পরিষদের উপ-সহকারী প্রকৌশলী মোঃ শরিফুল ইসলাম, ১৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হেলাল আহমেদ, ১৪নং ওয়ার্ড আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক আজমল হোসেন কাজল, ১৪নং ওয়ার্ড আওয়ামী লীগের দপ্তর সম্পাদক, আমজাদ হোসেন বকসী, ১৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মোয়াজ্জিন হোসেন সহ যুবলীগের নেতৃবৃন্দ৷










