11410

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আমড়াতলী ইউনিয়নে বৃক্ষরোপণ

নিজস্ব প্রতিবেদক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেছে কুমিল্লা আদর্শ সদর উপজেলার আমড়াতলী ইউনিয়ন পরিষদ। রবিবার (৯ আগস্ট) বিকালে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান এড.মো.আমিনুল ইসলাম টুটুল।

এসময় আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক কাজী আবুল বাসার, সাধারন সম্পাদক ও উপজেলা ভাইস-চেয়ারম্যান তারিকুর রহমান জুয়েল, আমড়াতলী ইউপি চেয়ারম্যান কাজী মোজাম্মেল হকসহ দলীয় নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ads

উপজেলা চেয়ারম্যান এড.টুটুল বলেন, জাতির পিতা আমাদের একটি স্বাধীন দেশ দিয়ে গেছেন। এই দেশটিকে সবার জন্য বাসযোগ্য করে গড়ে তুলতে হবে। বৃক্ষরোপণ একটি মহৎ কাজ। মুজিববর্ষে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১ কোটি বৃক্ষরোপণের এ উদ্যোগ নিয়েছে। তিনি গাছের চারা রোপণ এবং পরিচর্যার বিষয়ে সবাইকে আরও যত্নবান হবার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে ইউপি চেয়ারম্যান কাজী মোজাম্মেল হক বলেন, জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি সমৃদ্ধ সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন। বঙ্গবন্ধুর সেই স্বপ্ন আজ বাস্তবায়ন করেছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কৃষি বান্ধব সরকার। আজকের দেশের এ সংকটময় সময়ে দেশের অর্থনীতির চাকাকে সমৃদ্ধ করতে তিনি নানামূখি পদক্ষেপ নিয়েছেন।

ads

এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম সাইফুল ইসলাম, পরিবেশ বিষয়ক সম্পাদক অধ্যাপক তোফায়েল আহমেদ, শ্রম বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু হানিফ, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান হাসু, উপজেলা সেচ্চাসেবক লীগের সভাপতি মনিরুজ্জামান মনির সহ অনান্যরা উপস্থিত ছিলেন।

ad

পাঠকের মতামত