বাগমারা উচ্চ বিদ্যালয়’র শতবর্ষ উদযাপন’র লক্ষ্যে প্রস্তুতি সভা
লালমাই প্রতিনিধি: ১৯২১ সালে প্রতিষ্ঠিত দক্ষিণ কুমিল্লার শীর্ষ বিদ্যাপীঠ ‘বাগমারা উচ্চ বিদ্যালয়’ এর শতবর্ষ উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা শনিবার বিকালে বিদ্যালয় অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
উদযাপন কমিটির আহবায়ক গোলাম সারওয়ার এর সভাপতিত্বে ও সদস্য সচিব কামাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত প্রস্তুতি সভায় বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন- বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও কুমিল্লা শিক্ষাবোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মোহাম্মদ শহিদুল ইসলাম, মো: সফিকুর রহমান (অব: ব্যাংকার), প্রফেসর ফরহাদুল ইসলাম ভূঞা, প্রধান শিক্ষক মো: মনির হোসেন, নায়েমের সহকারী পরিচালক মো: আয়েত আলী, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মো: আবদুল মোতালেব, শিক্ষা ক্যাডার কর্মকর্তা মো: আক্তার হোসেন, ব্যবসায়ী বিল্লাল হোসেন, মো: মাহবুব হোসেন সুমন প্রমুখ।
প্রস্তুতি সভায় বিভিন্ন ব্যাচের প্রায় শতাধিক প্রাক্তন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। উপস্থিত সকলে এই বিদ্যালয়ের প্রাক্তন কৃতি ছাত্র ও শতবর্ষ উদযাপন কমিটির প্রধান উপদেষ্টা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল এফসিএ এমপি মহোদয়ের নির্দেশনা মোতাবেক আগামী জানুয়ারি মাসে সুবিধাজনক সময়ে শতবর্ষ উদযাপনের লক্ষে সার্বিক প্রস্তুতি গ্রহণে আন্তরিকভাবে কাজ করার অংগীকার করেন।











