11339

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সেলাই মেশিন প্রদান

মাইনুল হক: বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সেলাই মেশিন প্রদান করা হয়েছে৷ কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শনিবার (৮ আগস্ট) জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর’র সহযোগিতায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়৷

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় ও হতদরিদ্রদের মাঝে সেলাই মেশিন বিতরন করেন জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর পিএএ৷

ads

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার) পিপিএম, আদর্শ সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা জাকিয়া আফরিন প্রমুখ৷

ads

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নুরুজ্জামান৷

ad

পাঠকের মতামত