10720

হোমনায় নবাগত ইউএনও রুমন দে এর যোগদান 

 হোমনা প্রতিনিধি: কুমিল্লার হোমনায়  নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা  (ইউএনও) হিসেবে যোগদান করেছেন  রুমন দে। তিনি আজ  মঙ্গলবার  ২১ জুলাই  ২০২০ ইং তারিখে হোমনায় নতুন ইউএনও হিসেবে যোগদান করেন ।  এর আগে তিনি লক্ষীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে  সিনিয়র সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেছেন।
জানা যায়, তিনি ৩৩ তম বিসিএস ক্যাডারে উত্তীর্ণ হয়ে  প্রথমে চাপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে  সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর রাজশাহী  জেলা প্রশাসকের কার্যালয়ে একই পদে দায়িত্ব পালন করেন। তারপর  তিনি চাদঁপুর জেলার কচুয়া উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন  এবং কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী  ম্যাজিষ্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন ।
তিনি চট্রগ্রাম জেলার বাশঁখালী উপজেলার স্থায়ী বাসিন্দা।  ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত। তাহার সহধর্মিনী বিসিএস পুলিশ সার্ভিসে কর্মরত আছেন৷ হোমনায় এর আগে তাপ্তি চাকমা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি বেশ সুনামের সাথে এই দায়িত্ব পালন করেন। রুমন দে তাপ্তি চাকমার স্থলাভিষিক্ত হলেন।

ad

পাঠকের মতামত