রোটারী ক্লাব অব কুমিল্লা সাউথের ২০২০-২০২১ রোটাবর্ষের প্রথম সভা অনুষ্ঠিত
প্রেস বিজ্ঞপ্তি: রোটারী ক্লাব অব কুমিল্লা সাউথের ২০২০-২০২১ রোটাবর্ষের প্রথম সভা হোটেল নুরজাহান মিলনায়তনে অনুষ্ঠিত হয়। প্রথম সভায় রোটারী ক্লাব অব কুমিল্লা সাউথের পক্ষ থেকে মহাসড়কের হোটেল কর্মচারীদের মাঝে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়।
সভায় রোটারী ক্লাব অব কুমিল্লা সাউথ (২০২০-২০২১) রোটাবর্ষের প্রেসিডেন্ট রোটাঃ রাশেদুজ্জামান ও সেক্রেটারি রোটাঃ জাহাঙ্গীর হোসেন মৈশান কে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিডিজি দিলনাশী মোহসেন।
রোটারী ক্লাব অব কুমিল্লা সাউথ (২০২০-২০২১) রোটাবর্ষের প্রেসিডেন্ট রোটাঃ রাশেদুজ্জামান রাশেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা চেয়ারম্যান গোলাম সারওয়ার, ডিস্ট্রিক্ট এডিশনাল কো-অর্ডিনেটর আব্দুর রহমান, ডিস্ট্রিক্ট এডিশনাল ট্রেইনার আখতার হোসাইন এডভোকেট, জোনাল কো-অর্ডিনেটর গাজী ছাদেকুর রহমান, এসিস্ট্যান্ট গভর্ণর মিয়া মোঃ সোহেল, শাহআলম মজুমদার।
এ সময় উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব কুমিল্লা সাউথ এর সেক্রেটারি জাহাঙ্গীর হোসেন মৈশান, রোটাঃ আব্দুল কাদের মজুমদার বুলু, রোটাঃ বিজয় রতন দেবনাথ, রোটাঃ মহসিনুজ্জামান, রোটাঃ ইঞ্জিনিয়ার নুরুল আলম, রোটাঃ আব্দুল আউয়াল, রোটাঃ আনোয়ার হোসেন, রোটাঃ অধ্যাপক আরিফ মজুমদার, রোটাঃ আব্দুস সালাম, রোটা. মোঃ ফয়সাল আহম্মেদ, রো. পিপি মোঃ সাজ্জাদ হোসেন, রো. পিপি মোঃ তোফাজ্জল হোসাইন, রো. আইপিপি মোঃ এ বি ফারুক চৌধুরী, সভাপতি রো. আব্দুর রাহিম অনিক, রো. শফিউল্লাহ, রো. তানভীর আহমেদ প্রমুখ।









