র্যাব-১১ এর অভিযানে ১৯,৪০০ পিস ইয়াবাসহ আটক ২
রাজিব সাহাঃ কুমিল্লা প্রতিনিধি।।
র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা এর অভিযানে আজ সোমবার (১৩ জুলাই) সকালে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ইয়াবা পাচারকালে ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এ সময় তাদের নিকট থেকে সর্বমোট ১৯,৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
গ্রেফতারকৃত ব্যক্তি ১। বগুড়া জেলার শাহজাহানপুর থানার চকজুরা গ্রামের মৃত মনির উদ্দিন মন্ডল এর ছেলে মোঃ ঠান্ডা মিয়া (২৪) এবং ২। গাইবান্দা জেলার গোবিন্দগঞ্জ থানার মোঘলটুলি গ্রামের সুজন শেখের ছেলে মোঃ ইয়াছিন শেখ (১৯)। মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায় যে, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজশে দেশের বিভিন্ন স্থানে ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
উক্ত বিষয়ে ধ্রুত আসামীদ্বয়ের বিরুদ্ধে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
দুুপুরে নগরীর শাকতলা এলাকায় র্যাব কার্যালয়ে এক প্রেস ব্রিফিং র্যাব-১১ এর সিপিসি-২ এর কোম্পানী কমান্ডার এ তথ্য জানান।









