66003

কুমিল্লা কালেক্টরেট স্কুল ও কলেজের নবীন বরন ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক: বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে কুমিল্লার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কুমিল্লা কালেক্টরেট স্কুল ও কলেজের জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কুমিল্লা কালেক্টরেট স্কুল ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও সহকারী কমিশনার ফাইয়াজ খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সভাপতি ও জেলা প্রশাসক রোজী আকতার।

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলী রাজিব মাহমুদ মিঠুন।

ads

বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক উত্তম কুমার রায়, প্রভাষক বশির আহমেদ, সিনিয়র শিক্ষক সামিউল আলম প্রমূখ।

ads

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক রোজী আকতার শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন, প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমাদের ভবিষ্যৎ। আগামী দিনের একটি আধুনিক ও উন্নত মডেল বাংলাদেশ গড়তে তোমাদের যথেষ্ট ভুমিকা পালন করতে হবে। তাই এখন থেকেই নিয়মিত লেখাপড়া করে নিজেদের একজন আদর্শ ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। পিতা মাতা ও বড়দের সম্মান করতে হবে। আজকে তোমাদের ভালো ফলাফলের জন্য মা বাবাকে অনেক কষ্ট করতে হয়েছে তাই সর্বদা তাদের সুখে দুখে পাশে থেকে সেবা করে যেতে হবে।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, প্রিয় শিক্ষার্থীরা-তোমরা আগামীর ভবিষ্যৎ। তাই এই প্রতিষ্ঠান থেকে সুশিক্ষা গ্রহন করে নিজেদের সু- প্রতিষ্ঠিত নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে, পাশাপাশি এই প্রতিষ্ঠানের ঐতিহ্য ধরে রাখতে হবে।
অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থী, প্রতিষ্ঠানের সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী সহ জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ad

পাঠকের মতামত