65950

উৎসবমুখর পরিবেশে ফেসডো কুমিল্লার ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিউজ ডেস্ক: ফ্রেন্ডস ইকোনমিক সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ফেসডো) কুমিল্লার ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী নানা আয়োজনের মধ্যদিয়ে উদযাপিত হয়েছে। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) নগরীর ফান টাউনে দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিল শিশুদের ও বড়দের খেলাধুলা, খাবার আয়োজন, আলোচনা সভা, কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সর্বশেষ পুরস্কার বিতরণীর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। সব মিলিয়ে অনুষ্ঠানটি সংগঠনের সদস্য এবং তাদের পরিবারের মিলনমেলায় পরিণত হয়।

সংগঠনের সভাপতি মো: জাকির হোসের সভাপতিত্বে বক্তব্য রাখেন বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক নেছার আহমেদ দিপু, উপদেষ্টা মো: আবুল খায়ের।

ads

শুভেচ্ছা বক্তব্য রাখেন কুমিল্লা সরকারী মহিলা কলেজের প্রফেসর ড. ফারুক।

Screenshot

সঞ্চালনায় ছিলেন সৈয়দ ফারুক আহমেদ।

ads

অনুষ্ঠানের সার্বিক সহযোগীতায় ছিলেন মো: শাহীন, মো: রিয়াজ, মো: মাসুক, মো: হোসেন, মো: সিরাজ, মো: আক্তার, মো: বাশার, মো. গিয়াস উদ্দিন, মো: শাহালম, মো: জহির, মো: আব্বাস উদ্দিন, মো: তপন, মো: আবুল বাশার প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা সংগঠনের বিগত দিনের কার্যক্রম তুলে ধরে বলেন, সংগঠনটি মূলত একটি ব্যবসায়িক বা অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নমূলক দৃষ্টিভঙ্গি নিয়ে গঠিত হলেও, এটি সামাজিক দায়বদ্ধতা থেকে মানবতার সেবায় এবং সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে বিভিন্ন প্রশংসনীয় কাজ করে যাচ্ছে। সমাজের অসহায় দুস্ত মানুষের জন্য এই সংগঠন নিরলসভাবে কাজ করে যাবেন বলেও জানান বক্তারা।

ad

পাঠকের মতামত