কুমিল্লায় ৬৮ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
নিউজ ডেস্ক: ভারত-কুমিল্লা সীমান্ত পথে অবৈধভাবে পাচার হয়ে আসা ৬৮ লাক্ষ টাকার ভারতীয় শাড়ী জব্দ করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)।
বুধবার (১৭ জুন) দিবাগত রাত ১টা ৩০ মিনিটের সময় ব্যাটালিয়নের বিশেষ টহল দল অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করে।
ads
বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলার চৌদ্দগ্রাম উপজেলার শিবেরবাজার বিওপি’র টহলদল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে সীমান্তের ০৮ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে নিমসার বাজার নামক স্থানে বিজিবি টহল দল কর্তৃক মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী জব্দ করে। যার সর্বমোট আনুমানিক মূল্য ৬৮ লাখ টাকা। জব্দকৃত মাল পরবর্তী আইনগত কার্যক্রম সম্পন্ন করে স্থানীয় কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
ads









