নবাব ফয়জুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
নিউজ ডেস্ক: নবাব ফয়জুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার কাঙ্ক্ষিত মান নিশ্চিতকরণ এবং বিদ্যালয়ের সামগ্রিক পরিবেশ উন্নয়নের লক্ষ্যে অভিভাবকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোঃ মোস্তাক মিয়া। তিনি বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা রক্ষা এবং শিক্ষার্থীবান্ধব পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
ads
সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাশেদা আক্তার। এতে অভিভাবক ও শিক্ষকরা অংশ নিয়ে শিক্ষার উন্নয়ন ও বিভিন্ন সমস্যা নিয়ে মতবিনিময় করেন।
ads









