65271

মক্কা-মদিনায় আজ জুমার নামাজ পড়াবেন শায়খ ফয়সাল ও হুসাইন

নিউজ ডেস্ক: আজ সৌদি আরবে ১২ জুন ২০২৬ খৃষ্টাব্দ মোতাবেক ১৬ জিলহজ ১৪৪৭ হিজরি। ১৪৪৭ হিজরির জিলহজ মাসের চতুর্থ জুমা আজ। মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে আজ জুমার নামাজের ইমামতি করবেন প্রখ্যাত দুই আলেম ও কারী।

মসজিদে হারাম
আজ মসজিদে হারামে জুমার নামাজ পড়াবেন আলেম ও কারি শায়খ ফয়সাল গাজ্জাবী।

ads

তার বাবার নাম জামিল, দাদার নাম হাসান। ১৯৬৫ সালে তিনি সৌদি আরবের মক্কায় জন্মগ্রহণ করেন।

শায়খ ফয়সাল গাজ্জাবী মক্কার উম্মুল কুরা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন যথাক্রমে ১৯৯৬ এবং ২০০২ সালে।

ads

তিনি ২০০৮ সালে মসজিদে হারামের ইমাম এবং ২০১৬ সালে মসজিদে হারামের খতিব নিযুক্ত হন।

তিনি উম্মুল কুরা ইউনিভার্সিটির কোরআন তিলাওয়াত অনুষদের প্রেসিডেন্ট।

মসজিদে নববি
আজ মসজিদে নববিতে জুমার নামাজ পড়াবেন শায়খ হুসাইন ইবনে আব্দুল আজিজ আলে শায়খ।তার জন্ম সৌদি আরবের বনি তামিমে, তিনি শায়খ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের উত্তরপুরুষ। সৌদি আরবে ইসলামি আইন প্রতিষ্ঠা ও ইসলামি জ্ঞানের চর্চা ক্ষেত্রে তার পরিবার বিশেষভাবে পরিচিত ও প্রভাবশালী।

শেখ আবদুল্লাহ আল জিবরিন ও শেখ আবদুল আজিজ দাউদের মতো বহু বিখ্যাত আলেমদের কাছ থেকে তিনি ফিকহ ও হাদিসের পাঠ নিয়েছেন। হিজরি ১৪১১ সালে তিনি সৌদি আরবের নাজরান শহরের হাইকোর্টের বিচারক নিযুক্ত হন। পরের বছর তাকে রাজধানী রিয়াদের হাইকোর্টে স্থানান্তর করা হয়। সেখানে ছয় বছর দায়িত্ব পালনের পর তিনি মদিনা শহরের গ্র্যান্ড কোর্টের বিচারকের দায়িত্ব পান। একইসাথে তিনি নববির ইমাম নিযুক্ত হন।

সূত্র: ইনসাইড দ্য হারামাইন

ad

পাঠকের মতামত