বিরোধীদলীয় উপনেতা ডাঃ তাহেরকে কুমিল্লা মেডিকেল সেন্টারের ফুলেল শুভেচ্ছা
নিউজ ডেস্ক: জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা, সংসদ সদস্য এবং কুমিল্লা মেডিকেল সেন্টার (প্রাঃ) লিঃ (কুমিল্লা টাওয়ার)-এর চেয়ারম্যান ডাঃ সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের কুমিল্লায় আগমন করলে তাঁকে হাসপাতালের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
সোমবার (১ জুন) কুমিল্লা মেডিকেল সেন্টার (প্রাঃ) লিঃ-এর সম্মানিত পরিচালক, কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকে তাঁকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
উক্ত বরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ডাঃ জাহাঙ্গীর হোসেন, অর্থ পরিচালক আলহাজ্ব নূর উদ্দিন আহমেদ, পরিচালক অধ্যাপক ডাঃ শফিকুর রহমান পাটোয়ারীসহ হাসপাতালের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
শুভেচ্ছা বিনিময় শেষে বিরোধীদলীয় উপনেতা ডাঃ সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের প্রতিষ্ঠানটির সামগ্রিক খোঁজখবর নেন এবং হাসপাতালের সেবার মানোন্নয়নে বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।










