64930

আফ্রিকায় অর্থনৈতিক শীর্ষ সম্মেলনে ইউরোপের পক্ষ নিলেন ফ্রান্সের মাখোঁ

আন্তর্জাতিক ডেস্ক: নাইরোবিতে দুই দিনের অর্থনৈতিক শীর্ষ সম্মেলনে যোগ দিয়ে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ আফ্রিকায় ইউরোপীয় দেশগুলোর সম্পৃক্ততার পক্ষে অবস্থান নিয়েছেন।

একই সঙ্গে তিনি মহাদেশজুড়ে চীনের কৌশলের সঙ্গে ইউরোপের সম্পর্কের পার্থক্য তুলে ধরেন।

ads

খবর বার্তা সংস্থা এএফপি’র।

‘জ্যুন আফ্রিক’ ও ‘দ্য আফ্রিকা রিপোর্ট’-কে দেওয়া এক সাক্ষাৎকারে ফরাসি এই নেতা বলেন, ২০১৭ সালে ক্ষমতায় আসার পরই তিনি প্রথম উপনিবেশবাদের তীব্র নিন্দা করেছিলেন।

ads

তবে তিনি বলেন, আফ্রিকায় এখনও চলমান সমস্যার জন্য শুধু ঔপনিবেশিক যুগকেই একমাত্র দায়ী করা যায় না।

তিনি আরও বলেন, ‘স্বাধীনতার পর যে সাত দশক কেটেছে, তার দায়কেও আমরা পুরোপুরি অব্যাহতি দিতে পারি না।’

একই সঙ্গে তিনি আফ্রিকার নেতাদের শাসনব্যবস্থা আরও উন্নত করার আহ্বান জানান।

ফ্রান্স ও যুক্তরাজ্যের মতো ইউরোপের সাবেক ঔপনিবেশিক শক্তিগুলো এখনও আফ্রিকায় সমালোচনার লক্ষ্যবস্তু হলেও মাখোঁ বলেন, তারা ‘এই শতাব্দীর শোষক শক্তি নয়।’

গুরুত্বপূর্ণ খনিজ ও বিরল খনিজ বিষয়ে তিনি বলেন, চীন এক ধরনের শোষণমূলক নীতি অনুসরণ করছে। তারা নিজ দেশে এসবের প্রক্রিয়াজাতকরণ করছে এবং এর মাধ্যমে বিশ্বের অন্যান্য দেশকে নিজেদের ওপর নির্ভরশীল করে তুলছে।

ad

পাঠকের মতামত