64879

রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের ঘোষণাকে স্বাগত জানাল জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিন দিনের যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তির ঘোষণাকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি এই চুক্তির ঘোষণা দেন। শনিবার জাতিসংঘের পক্ষ থেকে এই পদক্ষেপকে সাধুবাদ জানানো হয়। আগামী ৯ থেকে ১১ মে পর্যন্ত এই যুদ্ধবিরতি কার্যকর থাকবে।

জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেন, ‘রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা এবং পরিকল্পিত বৃহৎ পরিসরের বন্দি বিনিময়ের উদ্যোগকে আমি স্বাগত জানাই।’

ads

মার্কিন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘এই চুক্তি সম্পাদনে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টার আমি প্রশংসা করি এবং এর বাস্তবায়নে পূর্ণ সমর্থন জানাই।’

তিনি আরও বলেন, ‘জাতিসংঘের সনদ ও আন্তর্জাতিক আইনের সঙ্গে সংগতি রেখে একটি ন্যায়ভিত্তিক, টেকসই এবং ব্যাপক শান্তির প্রথম পদক্ষেপ হিসেবে আমি অবিলম্বে শর্তহীন ও স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান পুনর্ব্যক্ত করছি।’

ads

শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে জানান, রাশিয়া এবং ইউক্রেন তিন দিনের যুদ্ধবিরতিসহ এক হাজার জনের বদলে এক হাজার জন বন্দি বিনিময়ে সম্মত হয়েছে।

তিনি আরও যোগ করেন, ‘আশা করা যায়, এটি একটি দীর্ঘ, প্রাণঘাতী ও কঠিন যুদ্ধের সমাপ্তির সূচনা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় এই সংঘাতের অবসানে আলোচনা অব্যাহত রয়েছে এবং আমরা প্রতিদিন সমাধানের দিকে আরও এগিয়ে যাচ্ছি।’

ad

পাঠকের মতামত