হাসপাতাল ছাড়লেন সৌদি বাদশাহ
আন্তর্জাতিক ডেস্ক: নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন সৌদি বাদশা সালমান বিন আব্দুল আজিজ। স্থানীয় সময় (১৯ জানুয়ারি) দেশটির রাজকীয় আদালতের (রয়্যাল কোর্ট) বরাত দিয়ে গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এত বলা হয়েছে, স্বাস্থ্য পরীক্ষার পর সুস্থতা অনুভব করায় ৯০ বছর বয়সী যৌদি বাদশাহকে চিকিৎসকরা বাসায় ফেরার ছাড়পত্র দিয়েছেন। এর আগে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে রিয়াদের একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল।
সম্প্রীতি সৌদি বাদশাহকে একাধিকবার অস্ত্রোপচার এবং পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত বছর রাজকীয় আদালত জানিয়েছিল, তিনি ফুসফুসের সংক্রমণে ভুগলেও, পরে সুস্থ হয়ে ওঠেন। সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, ২০২২ সালে রুটিন কোলনোস্কোপিসহ বেশ কিছু স্বাস্থ্য পরীক্ষার জন্য বাদশাহকে হাসপাতালে নেওয়া হয়েছিল। এছাড়া ২০২০ সালে তার পিত্তথলির পাথরের চিকিৎসায় অস্ত্রোপচার করাতে হয়েছে।










