62707

খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন মনিরুল হক চৌধুরী

নিউজ ডেস্ক: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করেছেন কুমিল্লা ৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও চেয়ারপার্সনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী।

শুক্রবার (৯ জানুয়ারি) বাদ জুমা তিনি নেতাকর্মীদের নিয়ে কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেন।

ads

এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য হাজী সিদ্দিকুর রহমান, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আক্তার হোসেন, সাধারণ সম্পাদক ফারুক চৌধুরী, দক্ষিণ থানা বিএনপির সভাপতি হানিফ মিয়া, মহানগর বিএনপি নেতা সোহেল মজুমদার, সাবেক কাউন্সিলর খলিলুর রহমান, হারুন অর রশিদ, দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবিরসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

ads

জিয়ারতে মোনাজাতে কান্নায় ভেঙে পরেন মনিরুল হক চৌধুরী। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করেন ও তাদের জান্নাত কামনায় দোয়া করেন।

ad

পাঠকের মতামত