কুমিল্লায় খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল
নিউজ ডেস্ক: কুমিল্লা-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরীর উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) কুমিল্লা আদর্শ সদর উপজেলার ৩নং দক্ষিণ দুর্গাপুর ইউনিয়নে এই দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।
২নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী আবু সোলেমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ভিপি ওয়াসিম, ডাকসু-২০২৫ নির্বাচনে ছাত্রদল মনোনীত জিএস প্রার্থী ও কবি জসীমউদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক তানভীর বারী হামীম ও এজিএস প্রার্থী ও বিজয় একাত্তর হল ছাত্রদলের আহ্বায়ক তানভীর আল হাদী মায়েদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ক্রীড়া সম্পাদক সাইফুল্লাহ সাঈফ, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ছাত্রদলের আহ্বায়ক গাজী জাহিদুল ইসলাম, মুজিব হল ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোমিতুর রহমান পিয়াল, জিয়া হল ছাত্রদল সদস্য কারিব চৌধুরী, জহুরুল হক হল ছাত্রদল সদস্য মেহেদী হাসান মাহি ও হৃদয়সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
দোয়া ও মোনাজাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করা হয় এবং কুমিল্লা-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরীর সফলতা কামনা করা হয়।











