62611

কুমিল্লায় শীতার্তদের মাঝে “গাউসিয়া কমিটির” কম্বল বিতরণ

নিউজ ডেস্ক: মানবতার সেবায় নিবেদিত সংগঠন গাউসিয়া কমিটি বাংলাদেশ, কুমিল্লা মহানগর এর উদ্যোগে হতদরিদ্র ও দুঃস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

এ সময় আঞ্জুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট-এর জয়েন্ট জেনারেল সেক্রেটারি, মরহুম আলহাজ্ব মোহাম্মদ সিরাজুল হক-এর স্মরণে এ মানবিক কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিটি বাস্তবায়ন করে ট্রাস্টের অঙ্গসংগঠন।

ads

শীতবস্ত্র বিতরণ কার্যক্রমটি কুমিল্লা রেলস্টেশন এলাকায় পথচারী ও অসহায় মানুষের মাঝে অনুষ্ঠিত হয়। শীতের কষ্ট লাঘবে এই উদ্যোগ স্থানীয় দরিদ্র জনগোষ্ঠীর মাঝে স্বস্তি এনে দেয়।

ads

আয়োজকরা জানান, সমাজের অসহায় ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানোই এই কর্মসূচির মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

ad

পাঠকের মতামত