কুমিল্লায় হযরত নূরউদ্দিন মারূফ বন্দীশাহ (রাঃ) এর পবিত্র ওরুছ শরীফ অনুষ্ঠিত
নিউজ ডেস্ক: কুমিল্লায় হযরত মাওলানা শাহ্ নূরুদ্দীন আল্-ক্বাদেরী মারুফ বন্দীশাহ (রা:) ওরুছ শরীফ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ জানুয়ারী) কুমিল্লা আদর্শ সদর উপজেলার শাহাপুর এলাকায় মাজার শরীফ প্রাঙ্গণে বিকেল থেকে অনুষ্ঠান শুরু হয়ে বাদ ফজর আখেরী মুনাজাতের মধ্য দিয়ে সমাপ্ত হয়।
শনিবার দুপুর থেকেই মানুষকে দরবারে ভিড় জমাতে দেখা যায়। ওরুছ শরীফে বরেন্য আলেম ওলামাগনের উপস্থিতি এক মিলন মেলায় পরিনত হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত আশেকান ও ভক্তদের উপস্থিতে মুখরিত হয়ে উঠে মাজার প্রাঙ্গণ।
কর্মসূচীর মধ্যে ছিল পবিত্র কুরআন শরীফ তেলাওয়াত, কুরআন ও হাদীস শরীফের উপর আলোচনা, নাতে মোস্তফা, আল্লাহ আল্লাহ জিকির, দরসে হাদীসে রাসূল, কাসিদায়ে ছোবহানিয়া, দরূদ শরীফ ক্বিয়াম শরীফ ও বাদ ফজরের নামাজ শেষে আখেরী মুনাজাত ও তাবারুক বিতরণ।
প্রধান আলোচক ছিলেন শাহপুর দরবার শরীফের পীর সাহেব সৈয়দ গোলাম মুহাম্মদ আবদুল কাদের কাওকাব আল্-ক্বাদেরী। তিনি পবিত্র কুরআন থেকে ১৯টি বিষয়ের উপর ৫টি দলিল ও হাদিস শরীফ থেকে ৩৬টি দলিল সহকারে নসিহত মূলক তাকরির পেশ এবং ক্বাদেরীয়া ত্বরিকার বায়াত প্রদান করেন।
উপস্থিত ছিলেন সৈয়দ কাওকাব আল্-ক্বাদেরী হুজুর ক্বেবলার বড় শাহজাদা শেখ সৈয়দ গোলাম মুহাম্মদ তাহমীদ আবদুল্লাহ আল্-ক্বাদেরী।
আমন্ত্রিত আলেম উলামাদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা ইকবাল হোসেন মুজাহিদী, মফিজুল ইসলাম আল কাদেরী,
ফকিরবাজার জামে মসজিদের মাওলানা আবু কাওসার।
আরো উপস্থিত ছিলেন শাহপুর দরবার শরীফের বিশিষ্ট খাদেম,
ডাক্তার দেলোয়ার হোসেন আল কাদেরী, শরীফুল ইসলাম, মাস্টার শহীদুল ইসলাম, গোলাম মোহাম্মদ রাজীবসহ বিভিন্ন এলাকার খানকা শরীফ ও জিকিরের কাফেলার পরিচালক ও প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন অঞ্চলের জিকরুল্লাহ ইসলামীয়া কমিটি ও যুব কমিটির সদস্যবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিগণ।
প্রসঙ্গত, আগামী ২৯ জানুয়ারি বৃহস্পতিবার গাউচ্ছুজ্জামান শায়খুল কোররা শাহসূফী গাজী হযরত মাওলানা শাহ্ আবদুস ছোবহান আল্-ক্বাদেরী (রাঃ) এর ৭১তম ও গাউচ্ছুজ্জামান আ’লা হযরত সৈয়দ ডঃ আহমদ পেয়ারা বাগদাদী (রাঃ) এর ২১তম পবিত্র ওরুছ শরীফ শাহপুর দরবার শরীফে অনুষ্ঠিত হবে।










