সুজন কুমিল্লা মহানগরের সভাপতি আনিসুর রহমান আকন্দের শোকসভা অনুষ্ঠিত
নিউজ ডেস্ক: সুশাসনের জন্য নাগরিক (সুজন) কুমিল্লা মহানগরের সভাপতি আনিসুর রহমান আকন্দের শোকসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) বিকালে নাহার প্লাজার পেইজ ডেভেলপমেন্ট সেন্টারে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন সুজন কুমিল্লা জেলা কমিটির সভাপতি শাহ মো: আলমগীর খান।

মহরুমের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন মহানগর কমিটির সহ-সভাপতি ওমর ফারুক ভূঁইয়া, মহানগর কমিটির ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট শামীমা আক্তার জাহান, সুজন জেলা কমিটির সহ-সভাপতি অধ্যাপক হুমায়ুন কবির, সুজন জেলা কমিটির সম্পাদক অধ্যাপক আলী আহসান টিটু, সুজন মহানগর কমিটির সম্পাদক এনামুল হক, সুজন সদস্য এটিএম মোস্তফা কামাল, লাকসাম উপজেলা কমিটির সম্পাদক শহিদুল ইসলাম শাহিন, ব্রাহ্মণ পাড়া উপজেলা সভাপতি সৈয়দ আহমেদ লাভলু, নাঙ্গলকোট উপজেলা সভাপতি মজিবুর রহমান, গ্রামীন ব্যাংকের সাবেক ডিজিএম খোরশেদ আলম, সুজন মহানগর কমিটির অর্থ সম্পাদক শামসুন্নাহার ঝুমুর, কৃষি ও কারিগরি কলেজের প্রশিক্ষক শাহ আলম, মরহুমের বাল্যবন্ধু তোফাজ্জল হোসেন, বিকাশ সাহা উধ্বতন সহকারী পরিচালক ফেইজ, মোঃ আবুল কাশেম এক্সিকিউটিভ ডিরেক্টর দিয়া, মোহাম্মদ ইউনুস এক্সিকিউটিভ ডিরেক্টর ফেইজ ডেভেলপমেন্ট সেন্টার, সুজন মহানগর কমিটির যুগ্ম সম্পাদক আজাদ সরকার, সদস্য অচিন্ত্য দাস টিটু, তৌহিদ হোসেন সরকার, আব্দুর রহমান সভাপতি গোমতি রোটারী ক্লাব।

মরহুম আনিসুর রহমান আকন্দের ব্যক্তিগত ও কর্মময় জীবনের নানা দিক তুলে ধরে বক্তব্য রাখেন বক্তারা।
এ সময় মরহুমের দুই কন্যা হুমায়রা আশগাল দিশা ও লুমানিশ সায়গাল রাশাসহ সুজন জেলা, মহানগর ও উপজেলার কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দি হাঙ্গার প্রজেক্ট এর আঞ্চলিক সমন্বয়কারী সৈয়দ মোহাম্মদ নাছির উদ্দিন।
প্রসঙ্গত, কুমিল্লা কৃষি ও কারিগরি কলেজের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আনিসুর রহমান আখন্দ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাত সাড়ে নয়টার সময় কুমিল্লা মুন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মোহাম্মদ আনিসুর রহমান আখন্দ ১৯৫৩ সালের ২৩ ফেব্রুয়ারি এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা দলিল উদ্দিন আখন্দ ছিলেন পুলিশ কর্মকর্তা, মা রওশন আরা আখন্দ গৃহিণী। তাঁরা সাত ভাই-বোন। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে স্নাতক ডিগ্রি লাভ করার পর ভারত থেকে ফিশারিজের ওপর ডিপ্লোমা করেন তিনি। আনিসুর রহমান আখন্দ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং সেবামূলক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি সুশাসনের জন্য নাগরিক কুমিল্লা মহানগরের সভাপতি, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী সদস্য, রোটারি ক্লাব অব ময়নামতির সেকেন্ড প্রেসিডেন্ট, প্রবীণ হিতৈষী সংঘের সভাপতির দায়িত্বে ছিলেন। এছাড়া ফয়জুন্নেছা ফাউন্ডেশন ও নাটাবের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। কুমিল্লায় ব্রয়লার মুরগির ব্যবসা সম্প্রসারণ, লেয়ার মুরগির ডিম ও স্থানীয় পর্যায়ে মাছের রেণু উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি। তাঁর প্রতিষ্ঠিত কুমিল্লা কৃষি ও কারিগরি কলেজের অনেকেই সুপ্রতিষ্ঠিত। কেউ কেউ হয়েছেন বড় উদ্যোক্তা।










