দেশের মানুষ ন্যায় ও ইনসাফের পক্ষে রায় দিবে: কাজী দ্বীন মোহাম্মদ
নিউজ ডেস্ক: কুমিল্লা–৬ (আদর্শ সদর, সদর দক্ষিণ ও সেনানিবাস এলাকা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী, দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগর আমীর কাজী দ্বীন মোহাম্মদ সোমবার (২২ ডিসেম্বর) দিনব্যাপী গণসংযোগ, উঠান বৈঠক, দোয়া মাহফিলসহ বিভিন্ন নির্বাচনী ও সামাজিক কর্মসূচিতে অংশ নেন।
দিনের কর্মসূচির অংশ হিসেবে সকালে আদর্শ সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নের ২ নং ওয়ার্ডে অবস্থিত বেলুন নগরে মোঃ আব্দুল কাদের মাস্টারের বাড়িতে আয়োজিত এক দোয়া অনুষ্ঠানে অংশ নেন তিনি। সকাল ৮টায় শুরু হওয়া ওই দোয়া মাহফিলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জামায়াতে ইসলামী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন। এ সময় দেশ, জাতি ও এলাকার সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এরপর সকাল ৯টা ৩০ মিনিটে কমলাপুর এলাকায় স্থানীয় জামায়াতে ইসলামীর অফিসের উদ্বোধন করেন স্থানীয় বাজারে গণসংযোগ করেন কাজী দ্বীন মোহাম্মাদ।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “ইনসাফভিত্তিক সমাজ ও সুশাসন প্রতিষ্ঠার জন্য জামায়াতে ইসলামী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জনগণের আস্থা ও ভালোবাসা নিয়েই আমরা নির্বাচনী মাঠে আছি।”
তিনি আরও বলেন, গত পঞ্চান্ন বছর যারা নির্বাচিত হয়েছেন তারা কি করেছে তা আপনাদের নিকট স্পষ্ট, জাতী আর হতাশ হতে চায় না, তারা ন্যায় ও ইনসাফের পক্ষে রায় দিবে
কুমিল্লা–৬ আসনের সার্বিক উন্নয়ন, নাগরিক সুবিধা নিশ্চিতকরণ এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠনে জামায়াতে ইসলামী প্রতিশ্রুতিবদ্ধ।










