60249

কুমিল্লায় মণ্ডপে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ: বিচারের দাবিতে মোমবাতি প্রজ্জ্বলন

নিউজ ডেস্ক: ২০২১ সালের (১৩ অক্টোবর) কুমিল্লা শহরের নানুয়াদীঘির পাড়ে অস্থায়ী পূজামণ্ডপে পবিত্র কোরআন শরিফ রাখার ঘটনাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে পূজামণ্ডপ, মন্দির, হিন্দুধর্মাবলম্বীদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটে। এসব ঘটনায় কুমিল্লা, নোয়াখালী ও চাঁদপুরে করা ৫৪ মামলা। অধিকাংশ মামলার বিচারকাজ এখনো শুরুই হয়নি।

এ ঘটনার পেছনে ইন্ধনদাতা ও জড়িতদের খুজে বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে (১৩ অক্টোবর) সোমবার সন্ধ্যায় নগরীর নানুয়া দীঘির উত্তর পাড়স্থিত ঘাটলায় মোমবাতি প্রজ্জ্বলন করেন তীর্থ দর্শন ও সেবামূলক সংগঠন “ত্রিশূল”। তাদের সাথে একাত্মতা প্রকাশ করেন বাংলাদেশ পূজা উদযাপন ঐক্য ফ্রন্ট কুমিল্লা মহানগর শাখার আহবায়ক শ্যামল কৃষ্ণ সাহা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ তাপস কুমার বকসী ও আইসিটি সম্পাদক অ্যাডভোকেট তাপস চন্দ্র সরকার, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা মহানগর শাখার সাধারণ সম্পাদক অচিন্ত দাশ টিটু, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কুমিল্লা মহানগর শাখার সদস্য সচিব সঞ্জিত দেবনাথ, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী শ্যামল কুমার কুন্ড, ত্রিশূল এর সভাপতি আশীষ দাস ও সাধারণ সম্পাদক অনন্য ভৌমিক এবং চন্দ্রিকা গীতা শিক্ষালয় এর পরিচালক তিথী চক্রবর্ত্তীসহ কুমিল্লা সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

ads
ad

পাঠকের মতামত