59859

তিন দলের সমন্বয়ে ‘বৃহত্তর সুন্নী জোটের’ আত্মপ্রকাশ

নিউজ ডেস্ক: সুন্নি মতাদর্শী তিনটি নিবন্ধিত রাজনৈতিক দলের সমন্বয়ে আত্মপ্রকাশ করেছে ‘বৃহত্তর সুন্নী জোট’। শনিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে এ জোটের ঘোষণা দেওয়া হয়। জোটের দলগুলো হলো ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ও বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শায়খুল হাদিস অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর। এতে তিনি বলেন, বিগত এক বছরেও সংস্কার দৃশ্যমান হয়নি। সরকার-সংশ্লিষ্ট অনেকেরই দুর্নীতিতে জড়িয়ে পড়ার ঘটনা চব্বিশের আন্দোলনের চেতনার সঙ্গে সাংঘর্ষিক।

ads

সংবাদ সম্মেলনে ঘোষণাপত্র পাঠ করেন অধ্যক্ষ আল্লামা স উ ম আবদুস সামাদ। অন্যদের মধ্যে বক্তব্য দেন পীরে তরিকত আল্লামা সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী, আল্লামা এম এ মতিন, পীরে তরিকত আল্লামা ছৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী প্রমুখ।

ads
ad

পাঠকের মতামত