59451

কূটনৈতিক সমাধান অবশ্যই ইউক্রেন এবং ইউরোপের স্বার্থ রক্ষা করবে: ইইউ

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের পরিস্থিতি নিয়ে মঙ্গলবার ২৬টি ইইউ সদস্য রাষ্ট্রের নেতারা একটি বিবৃতি জারি করেছেন।

এতে জোর দিয়ে বলা হয়েছে যে, একটি কূটনৈতিক সমাধান অবশ্যই ইউক্রেন এবং ইউরোপের গুরুত্বপূর্ণ নিরাপত্তা স্বার্থ রক্ষা করবে। হাঙ্গেরি বিবৃতিতে অংশগ্রহণ করেনি।

ads

বিবৃতিতে বলা হয়েছে যে, আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধার ভিত্তিতে স্থিতিশীলতা ও নিরাপত্তা আনতে সক্ষম এমন একটি ন্যায্য ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা উচিত। ইউক্রেনের অংশগ্রহণ ছাড়া শান্তির কোনও পথ হতে পারে না। যুদ্ধবিরতি বা শত্রুতা হ্রাস পেলেই কেবল অর্থপূর্ণ আলোচনা সম্ভব বলে বিবৃতিতে মনে করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়েছে যে, ইইউ, ইউক্রেনকে রাজনৈতিক, অর্থনৈতিক, সামরিক এবং কূটনৈতিক সহায়তা প্রদান অব্যাহত রাখতে, ইইউতে ইউক্রেনের যোগদান প্রক্রিয়াকে সমর্থন অব্যাহত রাখতে এবং রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা বজায় রাখতে যুক্তরাষ্ট্র এবং অন্যান্য অংশীদারদের সাথে সমন্বয় করবে।

ads

 

ad

পাঠকের মতামত