59089

বর্ণাঢ্য আয়োজনে রাঙ্গা প্রভাত এৱ তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

নিউজ ডেস্ক: বর্ণাঢ্য আয়োজনে কালিপদ মেমোরিয়েল কালচারাল একাডেমীর অঙ্গসংগঠন রাঙ্গা প্রভাত এৱ তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। শনিবার বিকালে কবি নজরুল ইনস্টিটিউট কেন্দ্র থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নজরুল ইনস্টিটিউট কেন্দ্রে এসে শেষ হয়। পরে সংবর্ধিত অতিথিদেরকে নিয়ে প্রদীপ প্রজ্জলনেৱ মাধ্যমে সাংস্কৃতিক পর্ব, সংবর্ধনা ও আলোচনা সভা শুরু হয়।

সংবর্ধিত অতিথি ছিলেন লালমাই ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ মুহম্মদ শফিকুর রহমান ও মুরাদনগর শ্রীকাইল ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক শ্যামাপ্রসাদ ভট্টাচার্য ।

ads

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডাক্তার মৃণাল কান্তি ঢালী । অনুষ্ঠানের শেষে ২০২৫/২৬ এর কার্যকরী পরিষদ ঘোষণা করা হয়। কমিটির সদস্যরা হলেন সভাপতি এম এ কাইয়ুম খান, নির্বাহী সভাপতি ডা. মৃণাল কান্তি ঢালী, সহ-সভাপতি এম এ তাহের, কাজী খোরশেদ আলম, অনামিকা দেব ও সুষমা সেন। সাধারণ সম্পাদক বিমল আইচ, সহ-সাধারণ সম্পাদক মোঃ কামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান মামুন, সহ-সাংগঠনিক সম্পাদক পুলক সিনহা, অর্থ সম্পাদক সালাউদ্দিন মিন্টু, দপ্তর ও প্রচার সম্পাদক এন কে রিপন, সাংস্কৃতিক সম্পাদক ইমরান হাসান খান। কার্যকরী সদস্যরা হলেন ইমরান মাসুদ, গৌতম দাস, নেপরিন দাস ও বদরুল আলম সোহেল।

ads
ad

পাঠকের মতামত