58917

গাজায় ক্যাথলিক চার্চে ইসরায়েলের প্রাণঘাতী হামলা, নিন্দা জানাল ইতালি

আন্তর্জাতিক ডেস্ক: অবরুদ্ধ ফিলিস্তিনি অঞ্চল গাজায় একটি ক্যাথলিক গির্জার ওপর ইসরায়েলের মারাত্মক হামলার নিন্দা জানিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, হামলায় দুই নারী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৭ জুলাই) মেলোনি এক্স-পোস্টে বলেন, গাজায় ইসরায়েলি হামলা পবিত্র পরিবার গির্জার ওপরেও আঘাত হেনেছে। কয়েক মাস ধরে ইসরায়েল বেসামরিক জনগণের ওপর যে আক্রমণ চালিয়ে আসছে, তা অগ্রহণযোগ্য।

ads

তিনি আরও বলেন, ইসরায়েলের এই হামলা কোনো সামরিক পদক্ষেপের বৈধ কর্মকাণ্ড হতে পারে না।

ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানিও ইসরায়েলি হামলাকে ‘খ্রিস্টান উপাসনালয়ের বিরুদ্ধে গুরুতর কর্মকাণ্ড’ হিসেবে বর্ণনা করেছেন।

ads

তিনি বলেছেন, এখন সময় এসেছে থামার এবং শান্তি খুঁজে বের করার। গাজার বেসামরিক জনগণের ওপর ইসরায়েলি সেনাবাহিনীর আক্রমণ আর গ্রহণযোগ্য নয়।

ad

পাঠকের মতামত