58474

জন্মস্থান কুমিল্লা নিয়ে আসিফ আকবরের গান

নিউজ ডেস্ক: আসিফ আকবরের জন্মস্থান কুমিল্লা। কুমিল্লার ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক বৈচিত্র্য নিয়ে একটি গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় এই কণ্ঠশিল্পী। ‘বাংলাদেশের কেল্লা’ গানটি লিখেছেন কুমিল্লার ইতিহাস গবেষক ও সাংবাদিক আবুল কাশেম হৃদয়। সুর করেছেন ভারতের মুম্বাইয়ের বিজন ভট্টাচার্য।

ঈদে গানটি প্রকাশিত হবে আসিফ আকবরের ইউটিউব চ্যানেল ও দৈনিক কুমিল্লার কাগজের ইউটিউব চ্যানেলে। শালবন বিহার, ধর্মসাগরপার ও টাউনহল মাঠসহ কুমিল্লার বিভিন্ন স্থানে হয়েছে গানচিত্রটির চিত্রায়ণ। অংশ নিয়েছেন স্থানীয় বেশ কয়েকজন নৃত্যশিল্পী।

ads
ad

পাঠকের মতামত