57945

ট্রাম্পের ক্রিপ্টো ফার্মের সঙ্গে চুক্তি আমিরাতের শাসক পরিবারের

আন্তর্জাতিক ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের শাসক পরিবারের নিয়ন্ত্রিত একটি কোম্পানি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলেদের চালু করা স্টেবলকয়েন ব্যবহার করে ২ বিলিয়ন ডলারের লেনদেন পরিচালনা করতে সম্মত হয়েছে।

ট্রাম্প পরিবারের সংস্থা ওয়ার্ল্ড লিবার্টি ফিনান্সিয়ালের সহ-প্রতিষ্ঠাতা জ্যাক উইটকফ বুধবার দুবাইতে এক ক্রিপ্টো সম্মেলনে এ ঘোষণা দেন।

ads

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মিডল ইস্ট আই।

তিনি বলেন, ‘আমরা আজ ঘোষণা করতে পেরে আনন্দিত যে বিনান্সে এমজিএক্সের ২ বিলিয়ন ডলারের বিনিয়োগ বন্ধ করার জন্য ইউএসডি১ কে সরকারি স্টেবলকয়েন হিসাবে নির্বাচিত করা হয়েছে। ’

ads

জ্যাক ট্রাম্পের মধ্যপ্রাচ্য-বিষয়ক দূত স্টিভ উইটকফের ছেলে।

ওয়ার্ল্ড লিবার্টি ফিনান্সিয়াল ট্রাম্প পরিবারের কর্পোরেট সত্তার মালিকানাধীন। তবে জ্যাক এবং প্রেসিডেন্ট ট্রাম্পের ছেলে এরিক উপসাগরীয় অঞ্চলে ক্রিপ্টো ইভেন্টগুলোতে উপস্থিত থেকে বর্তমানে ফার্মের সবচেয়ে জনপ্রিয় মুখ হয়ে উঠেছে।

এই ঘোষণা ট্রাম্প পরিবারের ক্রিপ্টোকারেন্সি স্টার্টআপের জন্য একটি বড় সুযোগ। এটি আরও ইঙ্গিত দেয় যে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের পরিবার তেল সমৃদ্ধ উপসাগরীয় অঞ্চলের শাসকদের সঙ্গে কতটা গভীরভাবে জড়িত।

ad

পাঠকের মতামত