57585

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাক ও কাভার্ডভ্যানের সংঘর্ষে নিহত দুই

নিউজ ডেস্ক: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দিতে চাউল বোঝাই ট্রাক ও কাভার্ডভ্যানের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোরে মহাসড়কের পুটিয়া নামকস্থানে ঢাকাগামী ল্যানে এ দুর্ঘটনায় আরো দুজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ওসি দেওয়ান কাওসিক আহাম্মেদ ও এসআই মনিরুল ইসলাম চৌধুরী জানান, ভোর রাতে মহাসড়কের পুটিয়া নামক স্থানে চাউল বোঝাই ট্রাক ও প্লাস্টিকের ড্রাম বোঝাই কাভার্ডভ্যানের সাথে সংঘর্ষে কাভার্ডভ্যানের চালক ও ট্রাকের হেলপার নিহত হয় এবং আরো দুজন আহত হয়।

ads

নিহতরা হলেন, কাভার্ডভ্যানের চালক টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার দুদু মিয়ার ছেলে বেলাল হোসেন (৩০) অপরজন ট্রাকের হেলপার নোয়াখালীর সেনবাগ উপজেলার মোস্তফার ছেলে ইয়াকুব (৩৫)। লাশ দুটি পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি পুলিশ হেফাজতে রয়েছে।

ads
ad

পাঠকের মতামত