কুমিল্লায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে জামায়াতের ঈদ সামগ্রী বিতরণ
নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরী উদ্যোগে শনিবার সকাল ৯টা থেকে শুরু করে বিকাল ৪টা পর্যন্ত নগরীর ৩, ২৫, ২৭, ২১, ২৩, ১১, ১০, ১৬ ও ১৭নং ওয়ার্ড এবং পাঁচথুবী ও আমড়াতলী ইউনিয়নে ঈদ সামগ্রী বিতরণ করে।
কুমিল্লা মহানগরীর আমীর ও কুমিল্লা ৬ সংসদীয় আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ এর সভাপতিত্বে ঈদ সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন মহানগরী জামায়াতে সেক্রেটারী মু. মাহবুবর রহমান, মোশারফ হোসেন, নাছির আহম্মেদ মোল্লা, ৩নং কাউন্সিলর প্রার্থী কাজী নজির আহম্মদ, সাইফুল হক চৌধুরী সহ আরো অনেকে।
ads










