ব্রাহ্মণবাড়িয়া জেলা কল্যাণ সমিতির ইফতার সম্পন্ন
নিউজ ডেস্ক: কুমিল্লাস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা কল্যাণ সমিতির ইফতার মাহফিল ১২ মার্চ ঐতিহ্যবাহী কুমিল্লা ক্লাবে অনুষ্ঠিত হয়েছে।
সমিতির সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা এস. আর. এম ফারুকের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন ইফতার কমিটির আহবায়ক প্রফেসর মো: আজহারুল ইসলাম।
শুভেচ্ছা বক্তব্য রাখেন কুমিল্লা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: নজরুল ইসলাম, কুমিল্লা শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর ইন্দু ভূষণ ভৌমিক, কুমিল্লা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মেজর মো: ইয়াকুব আলী ভূইয়া, চাঁদপুর মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ডাক্তার হারুন অর রশীদ, মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার মো: আবদুল লতিফ, নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তার আরিফ মোর্শেদ খান, সচেতন নাগরিক কমিটি কুমিল্লার সাবেক সভাপতি বদরুল হুদা জেনু, সমিতির সাধারণ সম্পাদক আলমগীর শিকদার প্রমুখ।
ইফতার মাহফিলের শুরুতে ব্রাহ্মণবাড়িয়ার দুই কৃতি সন্তান কুমিল্লা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: নজরুল ইসলাম এবং কুমিল্লা ক্লাবের নব-নির্বাচিত সাধারণ সম্পাদক আহমেদ শোয়েব সোহেলকে ফুলেল শুভেচ্ছায় অভিনন্দন জানান সমিতির নেতৃবৃন্দ।
আজাদ সরকার লিটনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন সমিতির প্রধান পৃষ্ঠপোষক ময়নামতি মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ডাক্তার সৈয়দ জহিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আমজাদ খান, সাংগঠনিক সম্পাদক এটিএম মোস্তফা কামাল, দপ্তর সম্পাদক মো: তৌহিদুজ্জামান, প্রচার সম্পাদক মো: এমদাদুল হক সোহাগ প্রমুখ।










