হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন ফখরুল
নিউজ ডেস্ক: হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বাসায় ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বৃহস্পতিবার (৬ মার্চ) এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বৃহস্পতিবার দুপুরে হাসপাতাল থেকে বাসায় আসেন মির্জা ফখরুল। তিনি এখন সুস্থ হয়েছেন।
গত রোববার হঠাৎ অসুস্থ হয়ে মির্জা ফখরুল ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
ads
এদিকে, আজ বৃহস্পতিবার ঢাকায় একটি পাঁচতারা হোটেলে কূটনীতিকদের সম্মানে ইফতার অনুষ্ঠানের আয়োজন করছে বিএনপি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই ইফতার অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন।
ads










