56649

বরুড়ায় ওরাই আপনজন সংগঠনের উদ্যোগে ইফতার সামগ্রী ও খেজুর বিতরণ

নিউজ ডেস্ক: কুমিল্লার বরুড়া উপজেলা সামাজিক সংগঠন ওরাই আপনজন সংগঠনের উদ্যোগে গরীব অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন।

সংগঠনের সভাপতি মোঃ ইলিয়াছ আহমদ এ বিতরণের কর্মসূচী উদ্বোধন করেন। সংগঠনের নিবেদিত কর্মীরা মানুষের ধারে ধারে গিয়ে এ ইফতার সামগ্রী পৌছিয়ে দেন। বুট, ডাল,তৈল, পেঁয়াজ, আলু, মুড়ি নিয়ে একটি পেকেট করা হয়।

ads

রবিবার সকাল বেলা এ কার্যক্রম শেষ করে দুপুর বেলায় রিকশা, মিশুক, অটো চালকদের মাঝে খেজুর বিতরণ করা হয়। ওরাই আপনজন সামাজিক সংগঠন প্রতিবছরের ন্যায় এ বছর এ কার্যক্রম চলমান রেখেছেন। বরুড়ার সুশীল সমাজ তাদের এ কার্যক্রম কে সাধুবাদ জানান।

এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ ফারুকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন তুহিন, দায়িত্ব শীল দিদার, বোরহান, সালাম, মহিন, বশিরসহ অনেকে উপস্থিত ছিলেন।

ads
ad

পাঠকের মতামত