পরিচ্ছন্নতা অভিযানে নেমেছে ‘দেবীদ্বার আদর্শ সমাজ কল্যান পরিষদ’
দেবীদ্বার প্রতিনিধি: আসন্ন পবিত্র মাহে রমজানকে সামনে রেখে দেবীদ্বার পৌরসভার সদর এলাকায় পরিচ্ছন্নতা অভিযানে নেমেছে ‘দেবীদ্বার আদর্শ সমাজ কল্যান পরিষদ’।
শনিবার সকাল ১০টায় সংগঠনের উপজেলো সভাপতি মোহাম্মদ ফখরুল ইসলাম সরকার ও সংগঠক তৌফিক আল মামুন ও মো. বাছির হোসেনের নেতৃত্বে দেবীদ্বার নিউমার্কেট বাস ষ্ট্যান্ড থেকে এ অভিযান শুরু করা হয়।
উদ্ভোধনকালে সংগঠনের সভাপতি মোহাম্মদ ফখরুল ইসলাম সরকার বলেন, আমরা পবিত্র মাহে রমজানকে সামনে রেখে দেবীদ্বার সদর এলাকায় পরিচ্ছন্নতা অভিযানে নেমেছি। রমজানের ইফতার ও খাদ্য সামগ্রীসহ বিভিন্ন পণ্যসামগ্রী নিয়ে বেশিরভাগ দোকানি ফুটপাতেই বসেন। ধূলাবালী, ময়লা-আবর্জনা মুক্ত রেখে ব্যবসায়ি এবং ভোক্তারা যাতে সুন্দর ও পরিচ্ছন্ন পরিবেশে বিক্রয় ও কেনা কাটা করতে পারেন, সে লক্ষ্যেই আমাদের এ পরিচ্ছন্ন অভিযান। পুরু রমজান মাসেই বিচ্ছিন্নভাবে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।










