56511

কুমিল্লায় বনবিভাগের অভিযানে অবৈধ কাঠসহ ট্রাক জব্দ

নিউজ ডেস্ক: কুমিল্লায় বনবিভাগের অভিযানে অবৈধ কাঠসহ ট্রাক জব্দকুমিল্লায় বন বিভাগের অভিযানে অবৈধ চিরাই কাঠ পাচারকালে ট্রাকসহ জব্দ করা হয়েছে। জব্দকৃত গামার চিরাই কাঠের মূল্য মূল্য প্রায় ০৪ লাখ টাকা।

কুমিল্লা সামাজিক বন বিভাগের সুয়াগাজী ফরেস্ট চেক স্টেশনের স্টেশন কর্মকর্তা মোঃ হুমায়ুন কবীর, জানান গত ২৪ ঘন্টায় ঢাকা- চট্টগ্রাম মহাসড়কে স্টেশন কর্মকর্তা মোঃ হুমায়ুন কবীর অন্যন্য কর্মকর্তা-কর্মচারীগণসহ অভিযান পরিচালনা করে অবৈধ চিরাই কাঠ বোঝাই ট্রাক জব্দ করেন। বন বিভাগ এর চোখ ফাঁকি দিতে রাতের আঁধারে ত্রিপল দ্বারা আবৃত করে ট্রাক যোগে এসব কাঠ পাচার করা হচ্ছিলো। কুমিল্লা সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা জি.এম. মোহাম্মদ কবিরের নির্দেশনায় স্টেশন কর্মকর্তা মোঃ হুমায়ূন কবীর ২৪/০২/২০২৫ খ্রিঃ তারিখ গভীর রাত ০২:০০ ঘটিকায় মহাসড়কে দুঃসাহসিক অভিযান পরিচালনা করে ট্রাকসহ মূল্যবান অবৈধ চিরাই কাঠ সমূহ আটক করেন। বন বিভাগের উপস্থিতি টের পেয়ে কৌশলে ট্রাকের চালক ও হেল্পার রাতের আঁধারে পালিয়ে যেতে সক্ষম হয়। অবৈধ কাঠ পরিবাহী ট্রাক নং- চট্ট-মেট্রো-ট-১১-৭৮১৩ আটক করে বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়, শাকতলা, কুমিল্লায় রাখা হয়েছে।

ads

এ ব্যাপারে বন মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বন বিভাগ সুত্রে জানা যায় অভিযানে অবৈধ কাঠ জব্দ করে সরকারকে বিপুল পরিমান রাজস্ব দিয়ে আসছে সুয়াগাজী ফরেস্ট চেক স্টেশন। বর্তমানে কর্মরত স্টেশন কর্মকর্তা ও কর্মচারীগণকে যথাযথ সার্বিক সাপোর্ট প্রদান করা হলে তারা এ অভিযান আরো বেগবান করতে সক্ষম হবে এবং সরকারের রাজস্ব আয় বৃদ্ধি পাবে। অবৈধ কাঠ সমূহ চট্টগ্রাম এর বিভিন্ন এলাকা হতে অবৈধভাবে সংগ্রহ করে রাতের আঁধারে ত্রিপল দ্বারা আবৃত করে ট্রাক যোগে কৌশলে ঢাকায় পাচার করা হচ্ছিলো।

ads
ad

পাঠকের মতামত