56478

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা

নিউজ ডেস্ক: কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির পাঁচ সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি পূর্ণাঙ্গ করে ৪১ সদস্যবিশিষ্ট করা হয়েছে। আজ সোমবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে পূর্ণাঙ্গ কমিটির তথ্য জানানো হয়। এর ২৩ দিন আগে ২ ফেব্রুয়ারি আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিল।

কমিটিতে আহ্বায়ক করা হয়েছে কুমিল্লা-৮ (বরুড়া) আসনের সাবেক সংসদ সদস্য জাকারিয়া তাহেরকে (সুমন)। তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির কর্মসংস্থান বিষয়ক সম্পাদকের পদে আছেন। এ ছাড়া সদস্যসচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে আশিকুর রহমান মাহমুদকে। তিনি সর্বশেষ কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন।

ads

৪১ সদস্যের কমিটিতে ১১ জনকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। বাকিরা সবাই সদস্য।

যুগ্ম আহ্বায়কের পদে রয়েছেন কেন্দ্রীয় বিএনপির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম এবং কুমিল্লা মহানগর বিএনপির প্রথম আহ্বায়ক মো. আমিরুজ্জামান আমীর, আলী আক্কাস, মোস্তফা জামান, মোহাম্মদ মাহবুব আলম চৌধুরী, কামরুল হুদা, সরওয়ার জাহান (দোলন), নজির আহমেদ ভূঁইয়া, রেজাউল কাইয়ুম, নজরুল হক ভূঁইয়া ও জামাল খন্দকার।

ads

সদস্য পদে রয়েছেন হাজী আমিনুর রশিদ ইয়াছিন, সাবেরা আলাউদ্দিন, জসিম উদ্দিন, অ্যাডভোকেট খায়রুল এনাম খান তৌফিক, অ্যাডভোকেট কাইমুল হক রিংকু, অ্যাডভোকেট অ হ ম তাইফুল আলম, সাকিনা বেগম, তাজুল ইসলাম, মিজানুর রহমান চেয়ারম্যান, হাজী সিদ্দিকুর রহমান, মাহবুব চৌধুরী (মুক্তিযোদ্ধা), রইছ আবদুর রব, কায়সার আলম সেলিম, তাহের পলাশী, মুজিব আহমেদ ডা. গোলাম কাদের চৌধুরী (নোবেল), শাহ সুলতান খোকন, জুনাব আলী, মুজাহিদ চৌধুরী, মমিনুল ইসলাম ভূঁইয়া, আবদুল রহমান বাদল, তরিক আহমেদ ভূঁইয়া, ডা. নজরুল ইসলাম শাহিন, সফিউল আলম রায়হান, অ্যাডভোকেট শরিফুল ইসলাম, সাজেদুল মোল্লা হীরন, ইলিয়াস পাটোয়ারী, সিরাজুল ইসলাম মিলন।

ad

পাঠকের মতামত