56253

কুমিল্লায় মনিরুল হক চৌধুরীর সমাবেশে মানুষের ঢল

নিউজ ডেস্ক: কুমিল্লা নামেই বিভাগ ঘোষণা, কুমিল্লা-৯ নির্বাচনী এলাকা পুনর্বহাল সহ বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা, সাবেক সংসদ সদস্য ও হুইপ বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী প্রণীত ১১ দফা বাস্তবায়নের দাবীতে কুমিল্লায় বিশাল সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে ঐতিহাসিক কুমিল্লা টাউন হল মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ ঘিরে নগরীতে জনতার ঢল নামে। খণ্ড খণ্ড মিছিল নিয়ে টাউন হল মাঠে প্রবেশ করে নেতাকর্মীরা। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো মাঠ।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সন এর উপদেষ্টা সদস্য সাবেক ছাত্রনেতা এডভোকেট ফজলুর রহমান।

ads

প্রধান বক্তা ছিলেন বিএনপি চেয়ারপার্সন এর উপদেষ্টা, কুমিল্লা সমাবেশের আহবায়ক আলহাজ্ব মনিরুল হক চৌধুরী।

সমাবেশের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির অন্যতম নেতা ড. শাহ মোহাম্মদ সেলিম।

ads

ব্যারিষ্টার আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে ঐক্য সংহতি পরিষদ কুমিল্লা বাঁচাও ও সচেতন রাজনৈতিক ফোরাম কুমিল্লার আয়োজনে এবং কুমিল্লা সদর দক্ষিণ, লালমাই উপজেলা, মহানগর দক্ষিণ থানা বিএনপি ও অঙ্গসংগঠনের সহযোগিতায় অনুষ্ঠিত কুমিল্লা সমাবেশে আরো বক্তব্য রাখেন, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সমন্বয়ক রাসেল খান, ঐক্য সংহতি পরিষদ নেতা ইসমাইল হোসেন মজুমদার, কুমিল্লা বিমানবন্দর বাঁচাও আন্দোলন বাস্তবায়ন কমিটির আহবায়ক মোহাম্মদ আলী কিছমত, কুমিল্লা বাঁচাও মঞ্চের নেতা এপিপি এডভোকেট মোতালেব হোসেন, কুমিল্লা মহানগর দক্ষিণ থানা বিএনপির আহবায়ক মোঃ হানিফ, জেলা ১২ দলীয় জোট নেতা সাহিদুর রহমান তামান্না, কুমিল্লা বাঁচাও মঞ্চের নেতা এডভোকেট নাজমুস সাদাত, এমদাদুল হক, জেএসডি কুমিল্লার সভাপতি ওবায়দুল কবীর মোহন, লালমাই উপজেলা বিএনপি সভাপতি ইউসুফ আলী পিন্টু, কুমিল্লা জেলা সচেতন নাগরিক ফোরাম নেতা শেখ আব্দুল মান্নান, বিএনপি নেতা আমান উল্লাহ আমান, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সদস্য সচিব ওমর ফারুক চৌধুরী, লালমাই উপজেলা বিএনপি আহবায়ক মাসুদ করিম, দক্ষিণ জেলা বিএনপি নেতা মুজাহিদ চৌধুরী, কুমিকুমিল্লা বাঁচাও আন্দোলনে নেতা শাহ জাহান মজুমদার, পশ্চিম জোড় কানন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তাফা মোরশেদ চৌধুরী, কুমিল্লা জজকোটের পিপি এডভোকেট আক্তার হোসেন, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবিব দুলাল, সাবেক চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী সুমন, বিএনপি নেতা এড, সোহরাব হোসেন প্রমূখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সাবেক কাউন্সিলর খলিলুর রহমান ও বিএনপি নেতা সোহেল মজুমদার।

ad

পাঠকের মতামত