56200

কুমিল্লায় একাডেমি কাপ টি-১০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

স্পোর্টস ডেস্ক: ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০২৪-২৫ এর আওতায় তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে একাডেমি কাপ টি-১০ ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ জানুয়ারি) সকালে কুমিল্লা জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ) তৌহিদুল ইসলাম। সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব সুমন কুমার মিত্র।

ads

অতিথি হিসাবে ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ন সম্পাদক বিশিষ্ট ক্রীড়া সংগঠক মাহবুবুল আলম চপল, জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য মাহির তাজওয়ার ওহি, সাবেক ক্রিকেটার ফখরুল আলম উল্লাহ, জেলা ক্রিকেট দলের কোচ হাবিব মোবাল্লেগ জেমস।

পরে খেলোয়াড়দের মাঝে ক্রীড়া সামগ্রী তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি।

ads

এসময় জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা, জেলার সাবেক খেলোয়াড়, অংশগ্রহণকারী টিমের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

টুর্ণামেন্টে ৪টি একাডেমী দল অংশ গ্রহণ করছে। উদ্বোধনী খেলায় কুমিল্লা টাইগার্স ক্রিকেট একাডেমী বনাম ক্রিকেট স্কুল কুমিল্লা মোকাবেলা করছে। অপর খেলায় কুমিল্লা স্টার ক্রিকেট একাডেমী বনাম ইউনিটি ক্রিকেট একাডেমীর মোকাবেলা করবে।

ad

পাঠকের মতামত