কুমিল্লা (দঃ) জেলা বিএনপির আহবায়ক জাকারিয়া তাহের সুমন ও সদস্য সচিব ওয়াসিম
নিউজ ডেস্ক: জাকারিয়া তাহের সুমনকে আহ্বায়ক এবং আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমকে সদস্য সচিব করে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির ৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যরা হলেন- ১নং যুগ্ম আহ্বায়ক সৈয়দ জাহাঙ্গীর আলম, যুগ্ম আহ্বায়ক আমিরুজ্জামান আমির এবং হাজী আমিনুর রশিদ ইয়াসিনকে সদস্যের পদ দেওয়া হয়েছে।
বিএনপি’র কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ads










