56069

শীতার্থদের মাঝে উৎবাতুল বারী আবুর কম্বল বিতরণ

নিউজ ডেস্ক: কুমিল্লা নগরীতে শীতার্থ ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে মহানগর বিএনপির আহবায়ক উৎবাতুল বারী আবু। শুক্রবার (৩১ জানুয়ারি) রাতে নগরীর ১৬নং ওয়ার্ড সংরাইশ ও নবগ্রাম এলাকায় এ কম্বল বিতরণ করেন তিনি।

এসময় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রবিউশন কোম্পানি লিমিটেডের ডিজিএম বেলায়েত হোসেন কনক, মহানগর যুবদলের আহবায়ক ফয়সালুর রহমান পাভেল সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ads

মহানগর বিএনপির আহবায়ক উৎবাতুল বারী আবু অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র সহ নানান বিষয়ে সাহায্য সহযোগীতার আশ্বাস প্রদান করেন।

ads
ad

পাঠকের মতামত