শ্রমিক কল্যাণ ফেডারেশন বরুড়া উপজেলা ও পৌরসভার দ্বি-বার্ষিক সম্মেলন
বরুড়া প্রতিনিধি: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বরুড়া উপজেলা ও পৌরসভার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ জানুয়ারি) বিকাল তিনটায় বরুড়া উপজেলার সাবেক সভাপতি মোঃ শরিফুল হোসাইন এর সভাপতিত্বে দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শফিকুল আলম হেলাল।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা দক্ষিণ জেলার সভাপতি খায়রুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী বরুড়া উপজেলার আমির মাওলানা শাহাদাত হোসেন, বরুড়া পৌরসভার আমির অধ্যাপক মোহাম্মদ শাহজালাল, শ্রমিক কল্যাণ বিভাগীয় দায়িত্বশীল খোরশেদ আলম পাটোয়ারী।
সভায় উপজেলায় ৩৫ সদস্য বিশিষ্ট এবং পৌর সভায় ৩৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি করা হয়।
উপজেলা কমিটিতে সভাপতি হিসেবে মাস্টার সফিউল্লাহ কানন, সেক্রেটারি হিসেবে মাহবুবুর রহমান এবং পৌরসভা সভাপতি হিসেবে হাবিবুর রহমান, সেক্রেটারি মোঃ শাহাদাত হোসেনকে নির্বাচিত করা হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বরুড়া পৌরসভার সাবেক সভাপতি মোঃ হারিসুর রহমান।










