কুমিল্লায় নটরাজ নৃত্যাঙ্গণের ১৩তম বর্ষপূর্তি উদযাপন
ডেস্ক রিপোর্ট: উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে নানা আয়োজনে নটরাজ নৃত্যাঙ্গণের ১৩তম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। শুক্রবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমী কুমিল্লা মিলনায়তনে প্রদীপ প্রজ্জলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিথিগণ। পরে আলোচনা সভা ও সংগঠনের সদস্যদের নৃত্যপরিবেশন, সার্টিফিকেট ও ক্রেষ্ট প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

অনুষ্ঠানে প্রাধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের সহকারী অধ্যাপক ও নৃত্যম নৃত্যশীলন কেন্দ্রের নৃত্যশিল্পী ও নৃত্যপরিচালক তামান্না রহমান।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা শিল্পকলা একাডেমীর সাবেক কালচারাল অফিসার বশির উল আনোয়ার, নৃত্য পরিচালক লক্ষী রানী দে, জেলা কালচারাল কমপ্লেক্সের সাধারণ সম্পাদক শেখ ফরিদ, জেলা শিশু একাডেমী নৃত্যপ্রশিক্ষক জাহিদুর রহমান মামুন, এটিএন নিউজের জেলা প্রতিনিধি হুমায়ন কবির জীবন।

সভাপতিত্ব করেন নটরাজ নৃত্যাঙ্গনের পরিচালক অভিজিৎ সরকার।

শুভেচ্ছা বক্তব্য রাখেন নটরাজ নৃত্যাঙ্গণের সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমেদ। অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন শিউলী কর ও সুব্রত কুমার দাস। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন জয়িতা দে। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ বেতারের উপস্থাপক মাহাতাব সোহেল।

আলোচনা শেষে নটরাজ নৃত্যাঙ্গণের সদস্যরা মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন করে। মিলনায়তনে দর্শকের উপস্থিতি ছিল পরিপূর্ণ। দর্শকরা নৃত্যগুলো মনভরে উপভোগ করেছে। ১৪টি নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয় আয়োজন।

পরে শ্রেষ্ঠ নৃত্যগুরু সম্মাননা প্রদান করা হয় নৃত্যপরিচালক তামান্না রহমানকে। শুভেচ্ছা স্মারক গ্রহণ করেন নটরাজ নৃত্যাঙ্গনের পরিচালক অভিজিৎ সরকার, নটরাজ নৃত্যাঙ্গণের সাধারণ সম্পাদক সুইটি সরকার ও সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমেদ। তিন বছর মেয়াদী নৃত্যকোর্স সম্পূর্ণ করায় জয়িতা দে, শ্রীপর্ণা বনিক, নিশি দে ও ইন্তেজারা মোস্তফা শুভার্থী কে সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হয়।

এরপর সংগঠনের কৃতি নৃত্য শিল্পীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করেন অতিথিগণ।










